সিংগাইর বায়রা ডিগ্রি কলেজের উদ্যোগে বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:  মানিকগঞ্জের সিংগাইরে বায়রা ডিগ্রি কলেজের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে বায়রা ডিগ্রি কলেজের আয়োজনে অধ্যক্ষ শ্রী দুলাল চন্দ্র রায় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বায়রা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান আহমেদ টুলু বক্তব্য বলেন,কলেজের শিক্ষার মান ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে স্মার্ট হতে হবে।

সেই সাথে কলেজের বাউন্ডারি করে দেয়ার প্রতিশ্রুতিসহ কলেজ উন্নয়নের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,প্রতিষ্ঠাতা ও সভাপতি গর্ভণিং বডি বায়রা ডিগ্রি কলেজ ইঞ্জিনিয়ার এ মান্নান খান,উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, সিংগাইর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান ও বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু প্রমুখ। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *