নাজনীন শিকদার: মাদক মুক্ত সমাজ গড়’ এই স্লোগান কে সামনে রেখে বন্ধু মহল ইয়ুথ গ্রুপ আয়োজনে অমর একুশে উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৭ ফেব্রুয়ারি) বন্ধু মহল ইয়ুথ গ্রুপ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ৮ টি দল। এর মধ্যে চূড়ান্ত পর্বের ফাইনালে উত্তীর্ণ হয় ২ টি দল। ব্যাডমিন্টন টুর্নামেন্ট বিলপল্লী সবুজ সংঘ ক্লাবের সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলমের সভাপতিত্বে ও বিলপল্লী সবুজ সংঘের সাধারণ সম্পাদক সিরাজ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু মধ্যম কুমার সিদ্ধা আকাশ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহম্মেদ (সাবেক সভাপতি বিলপল্লী সবুজ সংঘ), আয়নাল হোসেন (সাবেক সাধারণ সম্পাদক বিলপল্লী সবুজ সংঘ), মো. মেজাফ্ফর রহমান সিনিয়র-সহ সভাপতি বিলপল্লী সবুজ সংঘ, খালেক দেওয়ান (মেম্বার), বিলপল্লী সবুজ সংঘের সভাপতি মো. নূর আলম প্রমুখ।
পরে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও টেলিভিশন তুলে দেন আগত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের বিলপল্লী সবুজ সংঘের সভাপতি মো. নূর আলম বলেন, বন্ধু মহল ইয়ুথ গ্রুপ বিভিন্ন সময় তরুণদের খেলাধুলা ও শিক্ষামূলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় এই আয়োজন। ভাতৃত্বের বন্ধনে তরুণদের এই মিলনমেলায় যুক্ত করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০২৪ সালে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। খেলার মাধ্যমে তরুণদের উৎসাহ উদ্দীপনার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে বন্ধুমহল ইয়ুথ গ্রুপ বদ্ধপরিকর।
