নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি দোহার -নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের উদ্যােগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের পরিচালনায় সারাদিন ব্যাপি এ কর্মসূচি করা হয়।
ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের সভাপতি আসিফ আকাশ রবার্ট বলেন, ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন একটি সামাজিক সংগঠন। ২০১৩ সালের আগস্ট মাসে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সেচ্চায় রক্তদান, প্রতিটি স্কুল, কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে পাশে দাড়ান এই সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি দোহার- নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর সদানন্দ মধু, নবাবগঞ্জ মুক্তি ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক ফয়েজ আল মামুন,পরিচালক মাহমুদুল হাসান তুষার, দোহার- নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দিপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির,সংগঠনের সাবেক সভাপতি মো.ফয়সাল, সংগঠনের সিনেট সদস্য রিফাত কাজী, সিনেট সদস্য মো.রতন, সাধারণ সম্পাদক মো. নাঈমসহ সংগঠনের সকল সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
