শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে বসত বাড়ীতে হামলা! নারীসহ আহত-৫

এ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে প্রতিবেশীর বসতবাড়ীতে হামলা চালিয়ে তিন নারীসহ ৫জনকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

 সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর বালাশুর নতুনবাজার খালপাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত রুবেল, নদী আক্তার, শিপনী আক্তার, সুফিয়া বেগম, শহিদুলদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এই ঘটনায় আহত নদী আক্তার বিলকিস বাদী হয়ে কিনাই মাদবরসহ ৪জনকে বিবাদীকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে প্রতিবেশী মৃত সায়েদ মাদবরের ছেলে কিনাই মাদবর, ছেলে রাকিব মাদবর, মেয়ের জামাতা মজনু ও ভায়রা জসিমসহ আরো কয়েকজন সুকৌশলে জানালা দিয়ে নদী আক্তারের উত্তর ভিটির টিনের বসত ঘরে ঢুকে নদীর স্বামী রুবেলসহ নদীকে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে। তাদের চিৎকারে নদীর মা সুফিয়া, ছোট বোন শিপনী ও ভাই রুবেল এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে এবং ঘরের আলমারীতে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে শ্রীনগর শ্যামসিদ্ধি এলাকা থেকে অজ্ঞাত নামা দুইজন ছেলে ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুলপুর পরিবহনের একটি বাস নিয়ে ঘটনাস্থল এলাকায় গিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকার লোকজন তাদের চোর সন্দেহে আটক করে। কেন তারা এতরাতে এলাকায় ঘোরাফেরা করতেছে জানতে চাইলে ঐ ছেলেরা স্বীকার করে যে,  তারা ঐই এলাকা থেকে গাঁজা ক্রয় করে বিলের দিকে গিয়ে সেবন করে চলে যেত। ঐ সময় তথায় উপস্থিত নদীর স্বামী রুবেল বলে কার কাছ থেকে গাঁজা ক্রয় করবি বল যে, তোরা কিনাই মাদবরের কাছ থেকে গাঁজা ক্রয় করতে আসছিস। একথা শুনার পর কিনাইয়ের ছেলে রাকিব বলে আপনি আমার বাবার নাম কেন বলতে বলেন। এই নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্তকের এক পর্যায়ে রুবেল নিজবাড়ীতে চলে যায়। পরবর্তীতে কিনাই মাদবরগং নদীর বসত বাড়িতে হামলা চালিয়ে তাদের মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

এব্যাপরে কিনাই মাদবরের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ  অস্বীকার করে বলেন, উল্টো তারা আমাকে ফাসানোর জন্য ঐ ছেলেদের দিয়ে রুবেল আমার নাম বলাইতে চাইছিল। আমার ছেলে রাকিব প্রতিবাদ করলে তারা আমাকেসহ আমার ছেলে, মেয়ে ও স্ত্রীকে মারপিট করে আহত করেছে।

অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আবিদ হাসান বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *