শ্রীনগরে উন্নয়নকল্পে এলাকাবাসীর মতবিনিময় সভা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে এলাকার উন্নয়নকল্পে মতবিনিময় সভা করেছে এলাকাবাসী।

শুক্রবার বাদ মাগরিব উপজেলার ভাগাকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কামারগাঁও পাকা ব্রীজ এলাকার উন্নয়নকল্পে সমাজ সেবক শেখ শহিদের আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।
সমাজ সেবক আক্তার ফরাজীর সভাপতিত্বে ও রিগানের সঞ্চালনায় এতে স্থানীয় মুরুব্বিরা ২ নং ওয়ার্ডে খেলার মাঠ,ঈদগাহ ও জানাজা নামাজের স্থান নির্ধারনসহ এলাকার কিভাবে বিভিন্ন উন্নয়ন করা যায় সে আলোকে বক্তব্য রাখেন। এসময় আগামী স্থানীয় ইউপি নির্বাচনে ২নং ওযার্ডে মেম্বার হিসেবে নিজেকে প্রার্থীতা ঘোষনা দেন সমাজ সেবক শেখ শহিদ।
তিনি আরো বলেন, আমার পৈত্রিক দেড় শতাংশ সম্পত্তি এলাকার উন্নয়নের জন্য ওয়াককফ করে দিবেন বলেও ঘোষনা দেন তিনি।
আরো উপস্থিত ছিলেন, বিপ্লব খান,শেখ সেলিম, হুমায়ুন কবির,মিঠু শেখ,জাহিদ হোসেন রুবেলসহ স্থানীয় মুরুব্বিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *