নিজস্ব প্রতিবেদক: ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যক্তিগত ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সকল প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার আগামী ছয় ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে দোহার উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রজ্ঞাপন প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার। তিনি আরো উল্লেখ করেন যদি কেউ এই আদেশ অমান্য করেন তাহলে চলতি মাসেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার নববাংলাকে বলেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর ছবি ব্যানার, ফেস্টুন ও পোস্টারে অনেকেই ব্যক্তিগত প্রচার প্রচারণা করে থাকেন। এটি বন্ধ করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এমন আদেশ দেয়া হয়েছে।
