রানীনগরে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি : হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে  অসংক্রামক রোগ নিয়ন্ত্রন কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষ্যে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নওগাঁর রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কম্যুনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কে এইচ এম ইফতেখারুল আলম খান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: প্রিতম সাহা, লজিস্টিক আফিসার মোহাম্মদ ইব্রাহিম, ফিল্ড অফিসার আবুল কালাম আজাদ প্রমূখ।
কর্মশালায়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনের সরকারের এই কার্যক্রমকে সাধারন মানুষের কাছে পৌছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গনমাধ্যম কর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল কলেজের শিক্ষকদের ভূমিকার উপর জোড় দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলার ২৪টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও কম্যুনিটি গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *