মুন্সিগঞ্জে শ্রীনগর ও সিরাজদিখান থানায় ৬ টি গাড়ি উপহার দিলেন এমপি শেখ মোঃ আব্দুল্লাহ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ পুলিশিং কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান থানা পুলিশকে ৬ টি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ ।

শনিবার (৩ অক্টোবর ) বিকেল ৪ টায় শ্রীনগর থানা প্রাঙ্গণে ফিতা কেটে যানবাহন ৬টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান ও মুন্সীগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম এর উপস্থিতিতে পরে শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞার হাতে ৩ টি ও সিরাজদিখান থানার ওসি আলাউদ্দিনের হাতে ৩টি মোট ছয়টি গাড়ির চাবি হস্তান্তর করা হয়।
এ সময় এমপি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, শ্রীনগর ও সিরাজদিখান থানায় কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধারণ জনগণকে সেবা দিতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। জনবলের তুলনায় এ দুটি থানায় গাড়ির সংখ্যা খুব কম ছিল। সিএনজি ও অটোরিক্সা দ ভাড়া করে বিগত দিনে পুলিশকে চলতে হয়েছে। আশা করা যাচ্ছে, ৩টি করে দুই থানায় ৬টি গাড়ি যুক্ত হওয়ায় শ্রীনগর ও সিরাজদিখান থানার পুলিশের তৎপরতা আরও বেড়ে যাবে।

পরে বিকেল ৫ টার দিকে শ্রীনগর উপজেলা বিএনপির আয়োজনে শ্রীনগর স্টেডিয়ামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আঃ বাতেন খান শামীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হায়দার আলী খান, শ্রীনগর উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল,দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, যুবদলের আহবায়ক জয়নাল আবেদনীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহাম্মেদ রনি, সদস্য সচিব এমদাদুল হক রজিন, কৃষক দলের আহবায়ক শেখ শাহ আলম, সদস্য সচিব শেখ অরুন, শ্রমিকদরের সভাপতি শফিক মোড়ল, সাঃ সম্পাদক শফিক ভুইয়াসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *