ভূরুঙ্গামারীতে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সূরক্ষা কর্মসূচির সহিত বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) সকাল ১১ টায় ভূরুঙ্গামারী ইউপি কার্যালয় পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সভায় ভূরুঙ্গামারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, নিকাহ্ ও তালাক রেজিস্টার কাজী, ইউনিয়নের ইমাম, হিন্দু বিবাহ রেজিষ্টার , সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির হিতেশ কুমার রায় (এ্যাসোসিয়েট অফিসার সেল্ প) প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন, মোঃ সোহরাব আলী ইউপি সদস্য, সভাটি পরিচালনা করেন, হিতেশ কুমার রায়। সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির কার্যক্রম ও গেম এর মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরা হয় এবং উপস্থিত সবার মতামত গ্রহণ করা হয় বাল্যবিবাহ বিষয়ে কর্মসূচির অবস্থান তুলে ধরেন। সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা ও সচেতনতাই পারে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির প্রতিকার রোধ করতে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত সভার সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে আলোচনা সভা শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *