অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। তোমরা প্রস্তুতি নিশ্চয় মোটামুটি শেষ করেছ। এখন প্রত্যেকটি বিষয় বারবার রিভিশন দাও। কোনো বিষয়ে দুর্বলতা থাকলে এই মুহূর্তে সেটা চিহ্নিত করে ভালো করে বুঝে পড়ে নিতে হবে। পরীক্ষাকে কখনও ভয় পাবে না, পরীক্ষাকে স্বাভাবিকভাবে দেখতে হবে। টেনশনমুক্ত থেকে মনোযোগ দিয়ে অনুশীলন চালিয়ে যেতে হবে।
পরীক্ষার প্রতিটি বিষয় সহজ-সরল ভাষায় উত্তর দেবে। কঠিন বা জটিলভাবে উত্তর দেবে না। তাতে ভুল হতে পারে। পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বে তারপর উত্তর করবে। জানা প্রশ্নগুলো আগে উত্তর করবে। তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই গড়বে সোনার বাংলাদেশ। পরীক্ষাকে ভীতিকর কিছু মনে না করে মনোযোগ দিয়ে অনুশীলন চালিয়ে যেতে হবে। শরীরের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে টেনশনমুক্ত থাকা খুব জরুরি। পরীক্ষার হলে ব্যতিব্যস্ত হওয়া যাবে না। প্রশ্ন পাওয়ার পর সেটি ভালো করে পড়বে তারপর বুঝে উত্তর করবে। যে প্রশ্নগুলো সহজ মনে হয় সেগুলোর আগে উত্তর করবে।
পরীক্ষা ভালো হোক। তোমাদের জন্য রইল শুভ কামনা।
