নবাবগঞ্জে সচেতনতামূলক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০২১-২২ চক্রের ভিজিডি কর্মসূচির আওতায় কলাকোপা ইউনিয়নের ১৪৩জন উপকারভোগী নারীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুলতানা আলী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু।

সুলতানা আলী ফাউন্ডেশন এর আগে সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউনিয়ন ট্যাগ অফিসার ইউনিয়ন পরিষদ সচিব ও ইউপি চেয়ারম্যানদের সাথে ভিজিডি কর্মসূচির আওতায় প্রশিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠান করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র ইআরডি সচিব মো. মনোয়ার আহমেদ, সাবেক সিনিয়র সচিব কমা সদস্য পরিকল্পনা বিভাগ ও মহিলাবিষয়ক মন্ত্রনালয়ের সাবেক মহাপরিচালক শাহিনা আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, ইউপি চেয়ারম্যান মো. আবেদ হোসেন, আব্দুল ওয়াদুদ মিয়া, আলিমুর রহমান খান পিয়ারা, তপন মোল্লা, পান্নু মিয়া, রিপন মোল্লা, দেওয়ান তুহিনুর রহমানসহ মহিলা উদ্যোক্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *