নবাবগঞ্জে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের অ্যাডভোকেসি কর্মশালা

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত অভিবাসীদের সহায়তা নিশ্চিতকরণে সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলার সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের প্রত্যাশা প্রকল্প অনুষ্ঠানটির আয়োজন করে। কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা জনশক্তির উপসহকারী পরিচালক গোলাম মাওলা, নবাবগঞ্জ শাখা প্রবাসী কল্যাণ ব্যাংক ব্যবস্থাপক আক্তারুজ্জামান, ব্র্যাক ডিভিশনাল কোঅর্ডিনেটর কর্মকর্তা ডিএম মোতাররফ হোসেন, আরএসসি ম্যানেজার মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর ফাহমিদা খানম উর্মি, উপজেলা মাইগ্রেশন প্রকল্পের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মেম্বার, ফিল্ড অর্গানাইজার মো. সোহাগ রানাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গগণ।

উল্লেখ্য প্রত্যাশা প্রকল্প মূলত ইউরোপ ফেরতদের পুনর্বাসন ও পুনরীকরনে কাজ করে যাচেছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *