নবাবগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : “জলাতঙ্ক মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করা হয়েছে। জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.  মো. শহীদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইফতেখার আহমেদ, ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. রবিউল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. নজরুল ইসলাম প্রমুখ।

সভায় জলাতঙ্ক রোগের সচেতনতা ও প্রতিকার সম্পর্কে প্রজেক্টরের দেখিয়ে আলোচনা করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স ফটক থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *