নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গনে কেক কাটেন নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ইঞ্জি. আরিফুর রহমান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান রনি, আশিকুজ্জামান হিরন, দেওয়ান তুহিনুর রহমান, শেখ সুজন বাবু, মো. পলাশ, অ্যাডভোকেট ইমরান হোসেন, শোভন সিকদার, নাহিদুজ্জামান নাদিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, কলেজ শাখার সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
