নবাবগঞ্জ উপজেলা মাস্টার প্ল্যান পর্যালোচনা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলা মাস্টার প্ল্যান পর্যালোচনা ও হালনাগাদকরণ বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টেশন এবং প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। এতে জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত কর্মকর্তা, পেশাজীবীসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, এ মাস্টার প্ল্যানের আওতায় বাংলাদেশের প্রতিটি উপজেলায় আগামী ২০ বছরের পরিকল্পিত উন্নয়ন করা হবে।

এতে ঐসব উপজেলার বিশিষ্টজনদের মতামতের ভিত্তিতে চাহিদা অনুযায়ী উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাংলাদেশের মধ্যে প্রথম ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গ্রহণ করা হচ্ছে।

কর্মশালায় উপস্থিত বিশিষ্টজনদের মতামত গ্রহণ করা হয়। উত্থাপিত মতামতের পর্যালোচনার ভিত্তিতে এ উপজেলার কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
বক্তব্য রাখেন এলজিইডির উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. ছয়ফুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *