দোহারে সালমান এফ রহমানের উদ্যোগে রাস্তা নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ব্যক্তিগত অর্থায়নে ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের গালিমপুর নিকড়া রাস্তা হতে বোয়ালী হয়ে মিজান নগর পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাংসদের পক্ষে নির্মাণ কাজের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে আড়িয়াল বিলে কৃষকদের ফসল কেটে সরবরাহ করতে যাতায়াত ব্যবস্থার সমস্যা সমাধান হবে বলে জানান কৃষকরা। সুতারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরুজ বেপারীর সবাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান শওকত বেপারী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *