নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের (৬) ওয়ার্ড বাস্তা গ্রামে জাতীয়তাবাদী কুসুমহাটি ইউনিয়ন বিএনপির কর্মীসম্মেলন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলা মহিলা দলের নেত্রী রেনু বেগমের বাড়ির উঠানে কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান চুন্নু মিয়ার সভাপতিত্বে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর নিশুর সঞ্চালনায় ওই কর্মীসম্মেলন ও প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন যারা রাজনীতিতে খারাপ ত্যাগতিথীক্ষা শিকার করে ধৈর্যধারন করে দুঃসময়ে দলের নীতিদর্শন ও দায়িত্ব পালন করছেন তাদেরকে ধন্যবাদ জানান। রাজনৈতিক দিকনির্দেশনা দিয়ে প্রধান অতিথি বলেন আগামী জাতীয় নির্বাচনে নিজেদেরকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মেছের চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান পান্নু মিয়া, খন্দকার শাহিন আহমেদ ,আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু তালেব শিকদার, আবু সাঈদ মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মোল্লা মিজান, বিএনপি নেতা মোহাম্মদ আলী শরিফ, মজনু মিয়া, কুসুমহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে পর্যায় পুলিশের হামলায় সভাটি পন্ড হয়ে যায়, পুলিশ ঘটনাস্থল থেকে কিছু চেয়ার টেবিল জব্দ করেছে।
