নিজস্ব প্রতিবেদক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১২ মার্চ) বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মিছের, উপজেলা মহিলা দলের সভাপতি সম্পা ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
