জয়বাংলা স্লোগান দিয়েই যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম : নবাবগঞ্জে মাহাবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বধীন করেছি। যুদ্ধ শুরুর আগে ও শেষে জয় বাংলা বলতাম। এক কথায় জয়বাংলা স্লোগান দিয়েই মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়ি এবং স্বাধীনতা অর্জন করেছি। শুক্রবার (১১ মার্চ) রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সিক্স এ সাইড ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান এসব কথা বলেন। শিকারী পাড়া ইয়ুৎ ক্লাব খেলাটি আয়োজন করেন।
মাহাবুবুর রহমান বলেন, বুকটা ভরে যাচ্ছে আজ জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান জাতীয় সংসদে প্রস্তাব রাখায় জয় বাংলা আজ জাতীয় স্লোগান। আমি তাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমি গতবারের খেলায় এসে কথা দিয়েছিলাম একটি মঞ্চ করে দিবো, আজ আমরা সেই মঞ্চে বসে খেলা দেখছি। যেহেতু আমার পরিষদের মেয়াদ প্রায় শেষ। মহান আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে আবারও এই আসনে বসান তাহলে কথা দিচ্ছি এই ক্লাবের কোনো রকম ঘাটতি আমি রাখবো না।
অনুষ্ঠানে সাবেক মেজর (অবঃ) সুধির সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলিমুর রহমান পিয়ারা, এনাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. বাবুল মিয়া, সমাজ সেবক কল্যাণী সুধীর, আওয়ামীলীগ নেতা মো. ওমর খান, যুবলীগ নেতা রেজাউল করিম রাজুসহ ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *