সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অভিযানে,অবৈধ জাল ধ্বংস

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়ন এলাকায় ধলেম্বরী নদী ও তার শাখা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত প্রায় ৫ ঘন্টা অভিযান পরিচালনা করে নদী থেকে ৫০ টি চায়না জাল ও ৪০ টি বেহুন্দি ও ৫ শত মিটার কারেন্ট জাল মোট প্রায় তিন হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। অভিযান শেষে জনসমক্ষে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী, চান্দহর ইউনিয়নের এন,ই,টি,লিভ মো: ফুতুন মিয়া পুতুন, প্রশাসন ও মৎস্য দপ্তরের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বাগুলী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যবৃন্দ
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য প্রজাতির প্রজনন নিরাপদ রাখতে এবং যে কোনো ধরনের অবৈধ মৎস্য আহরণ চিরতরে বন্ধ করতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *