দোহার ঘাটা আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘মাদক কে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন’ এই স্লোগানে ঢাকার দোহার উপজেলার ঘাটা যুব সমাজের উদ্যোগে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকেলে উপজেলার নূরপুর মাঠে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার নূরপুর ক্রীড়া চক্রের সভাপতি কাজী কফিল উদ্দিন। সাবেক ছাত্রনেতা এ্যাপিক চোকদারের সার্বিক তত্বাবধানে ও সাংবাদিক কাজী জোবায়ের আহমেদের সঞ্চালনায় খেলায় অন্যান্য অতিথিরা ছিলেন, সাহাবুদ্দিন চোকদার, মো. শাহজাহান, পৌরসভা যুবলীগের আহ্বায়ক দেওয়ান মোশারফ, মুক্তি ক্লিনিকের পরিচালক বাবু চেীধুরী, কবির হোসেন, লিটন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইন, পিন্টু চোকদার, সুলতান মোহাম্মদ আতিক, কানন প্রমুখ।

সবুজ ও লাল দলের খেলায় ১৯৪ রান অতিক্রম করে সবুজ দল জয়লাভ করে। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *