নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় চারজন আহত হয়েছে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের যুবলীগের সাবেক আহ্বায়ক নুরুজ্জামান মোড়লের সাথে একই ইউনিয়নের চর লটাখোলার মোসলেমের সাথে পাওনা টাকা পয়সা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়।
স্থানীয়রা জানান, নুরুজ্জামান মোড়ল মোসলেমের কাছে টাকা পায়। তবে সেই টাকা ঈদের ১৫ দিন পর দেয়ার কথা থাকলেও আজকে নুরুজ্জামান সেই টাকার জন্য মোসলেমকে জোড় করে। মোসলেম টাকা দিতে না পারায় এক পর্যায় নুরুজ্জামান লোকজন নিয়ে তার উপর হামলা করে। মোসলেমের বাড়ির লোকজন এগিয়ে এলে তাদেরকেও মারধর করে আহত করা হয়।
মুসলেম বেপারি(৩০) বলেন, আমি নুরুজ্জামান এর কাছে থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে ছিলাম সেই টাকা সে চাচ্ছিল আমি তাকে বলেছি ঈদের পর টাকা টা দিয়ে দিব। পরে নুরুজ্জামান মোড়ল আমাকে তার নির্বাচন করতে বলে। কিন্তু আমি তাকে বলি উপজেলা চেয়ারম্যান ও বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার আমার মুরব্বি তারা আমাকে নির্বাচনী দিক নির্দেশনা দিবে আমি তাই করবো। পরে সে বলে তুই কোথায় আছিস? আমি বললাম বাসায় তখন নুরুজ্জামান মোড়ল ও তার চার ভাইসহ দশ পনেরো জন আমার বাসায় দুপুর দেড়টায় এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। আমাকে ও আমার মা বোনকে মারধর করে সে সময় আমার মা ও বনের গলায় থাকা দুইভরি চেইন তার সাথে আসা লোকজন নিয়ে যায়।
অভিযুক্ত নুরুজ্জামান মোড়লের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, এবিষয়ে আমি ফোনে কোন কথা বলবো না। আপনার প্রয়োজন হলে আমার বাসায় আসেন।
মোসলেম বেপারীর মা, বোন দোষীদের উপযুক্ত শাস্তি দাবী করেন। এঘটনায় দোহার থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
