দোহারে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ ও ক্যাম্পিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় দোহার পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ ও হেলথ ইকুইপমেন্ট ক্যাম্পিং করা হয়েছে। সোমবার উপজেলার জহির চেয়ারম্যান মোড় খান ভিলার ২য় তলায় দিনব্যাপী এই ক্যাম্পে অসহায় ও সাধারণ রোগী বিনামূল্যে চিকিৎসা ও রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়
পল্লী মঙ্গল কর্মসূচীর হেমায়েতপুর জোনের কর্মসূচি ব্যবস্থাপক মো. ইকরামুল হক বলেন,ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে হতদরিদ্র শিশু, মহিলা,পুরুষদের চক্ষু চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা ওষুধ ও হেলথ ইকুইপমেন্ট বিতরণ করা হয়েছে।
পল্লী মঙ্গল কর্মসূচির দোহার শাখা ব্যবস্থাপক মো.ইসমাইল হোসেন তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পল্লীমঙ্গল কর্মসূচী নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করে থাকে। অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা বলেন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প হওয়ায় আমরা সহজেই ডাক্তার দেখাতে পেরেছি। গ্রামের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ খুবই উপকারী।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর এরিয়ার সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, দোহার শাখার শাখা ব্যবস্থাপক মো.ইসমাইল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *