দোহার-নবাবগঞ্জে করোনা লগ্নে আইসিইউ হাসপাতাল জরুরি প্রয়োজন

প্রতিদিনই বাড়ছে দেশজুড়ে করোনায় আক্রান্ত মৃত্যুর মিছিল। তেমনই ঢাকার দোহার-নবাবগঞ্জেও করোনা আক্রান্ত বেড়েই চলছে। এমতাবস্থায় এমন কোনো দরদী আছেন কি জুরুরিভাবে দোহার-নবাবগঞ্জে জনবান্ধব একটি আইসিইউ হাসপাতাল তৈরি করার জন্য?

জনাব সালমান এফ রহমান, জনাব আক্কাস আলী মোল্লা, জনাব ইঞ্জিনিয়ার মেহবুব কবির, জনাব মো. নুর আলী, জনাব নুরুল ইসলামসহ এমন আরও অনেকেই দোহার-নবাবগঞ্জে বিত্তশালী, শিল্পপতি, সমাজ দরদী আছেন।
আপনাদের প্রতি উদাত্ত আহবান, সম্মিলিতভাবে নয়তো একক প্রচেষ্টায় জনবান্ধব হয়ে করোনার এই মহামারীতে দোহার-নবাবগঞ্জে সেবা মূলক আইসিইউ হাসপাতাল প্রতিষ্ঠান করার উদ্যোগ নেয়া সময়ের দাবী।
করোনা মহামারী সময়ে দোহার-নবাবগঞ্জের জনপ্রতিনিধি জনাব সালমান এফ রহমান আপনার চারপাশে যারা আছেন দোহার-নবাবগঞ্জের জনগণের পাশে তাদের একবারও দেখা যায়নি।
প্রত্যেক এলাকার হাইব্রিড নেতা-কর্মীদের নিয়ে অনেক সময়ই ফেসবুকে ছবি দেখেছি। আজ এই দুঃসময়ে তারা কোথায়? জনসেবায় জনগণের পাশে নেই কেন?
করোনার এই ক্রান্তিলগ্নে নিজে উপস্থিত হয়ে আসুন, দেখে যান অসহায় গরীব-দুঃখী, মধ্যবিত্ত মানুষসহ মাঠে যারা আছেন স্বাস্থ্যকর্মী, প্রশাসন, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, সাংবাদিক তারা সবাই কেমন আছেন।
মানুষ মানুষের জন্য। অসহায় মানুষের পাশে যারাই থাকবেন তারাই দেশ ও জাতির জন্য সাহসী লড়াকু সৈনিক।
মহান আল্লাহ পাক সহায় হয়ে যেনো করোনার প্রাদুর্ভাব থেকে দেশবাসীকে রক্ষা করেন। রাষ্ট্রের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সংশ্লিষ্ট সকল মহলকে জনগণের সেবক হয়ে এগিয়ে আসার আহবান জানাই।

লেখক : দেশ বরেণ্য মুক্তিযোদ্ধা সংগঠক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল (বিএলএফ মুজিব বাহিনী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *