দোহা‌রের বাঁশতলা আইডিয়াল স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

 দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতি‌নি‌ধি : ঢাকার দোহারের বাঁশতলা আইডিয়াল স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে। শেখ হাসিনা এমন একজন নেত্রী যিনি শত সমস্যা, বাধা, বিপত্তিতেও সকলের আস্থার প্রতীক। আওয়ামী লীগ নেতাদের মতে, ‘আমাদের একজন শেখ হাসিনা আছে। আমাদের চিন্তার কোনো কারণ নেই।’

আজ সেই আস্থার প্রতীক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন।তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

আজকের বিষয় নিয়ে কলাম লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা.এম এম মাজেদ তার কলামে লিখেন…স্বাধীনতার মাত্র ৫১ বছরে এই পরিবর্তন বাংলাদেশের। আমরা মনে করি-এই বদলে যাওয়া বাংলাদেশের যে অগ্রগতি তা দেশরত্ম শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের জন্যই সম্ভব হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ স্কুলের সভাপতি মোঃ সোহান ।

আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতিকুর রহমান স্বাধীন, আল রাজিব, মোঃ রায়হান শেখ মাকসুমুল মুকিম, মাইশা আনিকা মিম, শারমিন আক্তার , দোলন আক্তারসহ স্কুলের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *