নাজমুল হোসেন : ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসারের পদক পেয়েছেন দোহার থানার এসআই সোহরাব হোসেন। বুধবার বিকালে মিল ব্যারাক পুলিশ অডিটরিয়ামে মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের হাত থেকে তিনি এই পুরষ্কার গ্রহণ করেন।
শ্রেষ্ঠ অফিসারের কৃতিত্বে তিনি বলেন, আমার সিনিয়র অফিসার আমাকে যখন যে দায়িত্বদেন আমি সেই দায়িত্ব শতভাগ পালন করার চেষ্টা করি। আমি ভবিষ্যতেও আমার এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখবো। জানাযায়, এস আই সোহরাব দোহার থানায় আসার পর থেকে সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। সোহরাব ২০২৫ সালের মে মাসে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী দ্বিতীয়, জুন মাসে প্রথম, জুলাই মাসে প্রথম এবং আগস্ট মাসে প্রথমে স্থান অর্জন করেন। মাসিক কল্যাণ সভায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, ঢাকা জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ জেলার সাত থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের বিভিন্ন থানা হতে আগত অফিসারগণ উপস্থিত ছিলেন।
