নিজস্ব প্রতিবেদক: ডামি নির্বাচন বর্জন, চলমান অসহযোগ আন্দোলনের সফল ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদল লিফলেট বিতরণ করছে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নির্দেশে মঙ্গলবার সকালে উপজেলার বাহ্রা ইউনিয়নে বিভিন্ন স্থানে তারা এ লিফলেট বিতরন করেন। নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা এ্যাডভোকেট খলিলুর রহমান খলিলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা রায়হানুল ইসলাম রাহিন, শফিকুল ইসলাম টুটুল, আলমগীর হোসেন অমি, আরিফ মাহামুদ প্রমূখ।
