টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : এ বছর ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্ব থেকে ৪ দল যোগ দেবে সেরা ৮ দলের সঙ্গে। ১২ দল নিয়ে হবে সুপার-১২।

টুর্নামেন্টের উদ্বোধনী দিন অর্থাৎ ১৭ অক্টোবর মাসকটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান আর পাপুয়া নিউগিনি। একইদিনে একই ভেন্যুতে পরের ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

সুপার-১২’এর খেলা মাঠে গড়াবে ২৩ অক্টোবর থেকে। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই পর্বে প্রথম ম্যাচটি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। একইদিনে বিকেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলা করবে ইংল্যান্ডকে।

দ্বিতীয়পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত লড়াইটি মাঠে গড়াবে ২৪ অক্টোবর দুবাইয়ে। ৮ নভেম্বর প্রথমপর্বের গ্রুপ ১ রানারআপ দলের খেলতে হবে ভারতের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *