দোহারে তারুণ্য ফাউন্ডেশনের পক্ষে বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের এক ঝাঁক মেধাবি তরুণদের প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত মানবকল্যাণ সংগঠন তারুণ্য ফাউন্ডেশন। সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এটি। তারুণ্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে নয়াবাড়িতে ৫ দিনের বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই ক্যাম্পেন করে প্রায় ৬০০ মানুষের ফ্রী নিবন্ধন করা হয়। টিকা কার্ড ও প্রিন্ট করে তাদের দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রী।

করোনা মহামারির শুরু থেকে থেমে নেই এই তারুণ্য ফাউন্ডেশন। বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে, জনসচেতনতায় লিফলেট, মাক্স, হেন্ড সেনিটাইজারসহ বাজারে সামজিক দূরত্ব বজায় রাখার কাজ ও করেছে। এমনকি এই করোনা মহামারির সময় অসহায় দারিদ্র্য পরিবারের মাঝে প্রায় ১৫০ ব্যাগ ত্রাণসামগ্রী রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে তারা পৌছে দেয়।

উক্ত ফাউন্ডেশন সিনিয়র সক্রিয় সদস্য জাহিদ আব্দুর রউফ বলেন, আমরা তারুণ্য ফাউন্ডেশন দেশের যে কোনো পরিস্থিতিতে জনগণের সেবায় সেচ্ছাসেবী হয়ে সেবা করবো ইনশা’আল্লাহ। উক্ত সংগঠনে “তারুণ্যের শক্তি, মানবতার মুক্তি” এই স্লোগান দিয়েই তারা মানবসেবার ঝাঁপিয়ে পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *