এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে মাটি কাটায় বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলায় জেলা সেচ্ছা সেবকদলের যুগ্ম সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন গুরুতর আহত হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২ টার দিকে সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা আংশঙ্কা জনক অবস্থায় স্বেচ্ছাসেবক দল নেতা রিপনকে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার রামকৃষ্ণদী গ্রামসহ বিভিন্ন গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে লতব্দী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি জহিরুল ইসলাম, ইউপি সদস্য সামসুদ্দিন খান খোকন, যুবলীগ নেতা নাছির, শান্ত, বাদশা,রুবেল, উজ্জ্বল, সজিব, সম্রাট, মিজানগং। অবৈধভাবে মাটি কাটার বিষয়ে শনিবার রাতে বাঁধা দিলে অর্তকিত হামলার শিকার হন জেলা সেচ্ছা সেবকদলের যুগ্ম সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন।
ভূমিদস্যুদের প্রতি ক্ষোভ ছেড়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক দল রিপন বলেন, মাটি কাটার বিষয়ে একাধিকবার প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেও কোনরুপ কাজে আসছে না তাই সিরাজদিখান থানা পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটায় বাঁধা দিলে আমার উপর অর্তকিত সন্ত্রাসী হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এসময় তারা আমার সাথে থাকা নগদ ৬৫ হাজার টাকা, ৯০ হাজার টাকা মুল্যের একটি মোবাইল ও ব্যবহৃত একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল আ ন ম ইমরান খান বলেন, রাতে মাটি কাটা নিয়ে একটি মারামারি ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
