অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে —আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেন,ছাত্র -জনতার আন্দোলনে হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি।সংস্কার কাজ প্রায় শেষের দিকে। নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর করবে এটাই জাতির প্রত্যাশা। তিনি আজ সকালে কেরানীগঞ্জের কালিন্দী মাঠে পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সফর সঙ্গী হয়ে আমি লন্ডনে গিয়েছিলাম। সে সময় লন্ডনের টেমস নদীতে ১৭টি ব্রিজ দেখে বেগম খালেদা জিয়াকে বলেছিলাম আমরাও রাজধানীর পাশে বুড়িগঙ্গা নদীর উপর একাধিক ব্রিজ নির্মান করব। এই কথা মাথায় রেখে আমরা বুড়িগঙ্গা নদীর উপর বাবুবাজার ব্রিজ ও বসিলা ব্রিজ নির্মাণ করেছি। সেজন্য কেরানীগঞ্জ এখন দ্বিতীয় ঢাকায় পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জকে সারা দেশের মধ্যে মডার্ন সিটি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবার নির্বা নিরপেক্ষ নির্বাচন হবে। আপনার ভোট আপনি দিবেন। আপনার ভোট দিয়ে আপনার পছন্দের নেতাকে নির্বাচিত করবেন। কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা শামসুল হক লিটন,মেহেবুব হোসেন মেহবুব,সাইদুর রহমান আংকু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ওয়ালিউল্লাহ সেলিম,কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান জামান রিপন ও সদস্য সচিব রাকিবুল হোসেন রাকিব প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *