প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্র বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত করে সফল হতে পারবে না। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের লোচনা সভায় তিনি এ কথা বলেন।
আরও দেখুন স্বাধীনতাবিরোধী চক্রের কোনো ষড়যন্ত্র সফল হবে না: প্রধানমন্ত্রীপত্রিকা
প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের মৃত্যু
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৩ মিনিটে তার মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে। ‘বীর বিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও দেখুন প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের মৃত্যুঅবহেলায় অযত্নে শহিদ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান খানের কবর
শাহিনুর রহমান : সিদ্দিকুর রহমান খান (সিদ্দিক মাস্টার) ১৯৭১ এর মুক্তিযুদ্ধে কমান্ডার (বি,এল,এফ) দোহার-নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ অঞ্চলের দায়িত্বে ছিলেন। তার জন্ম মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার…
আরও দেখুন অবহেলায় অযত্নে শহিদ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান খানের কবরকেরানীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ ১৭ই ডিসেম্বর (মঙ্গলবার) ৩:৩০ মিনিটের দিকে নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরীর পাশে মোল্লা মার্কের পিছনে একটি গর্তে কলা গাছের সাথে ঝুলানো একটি লাশ দেখতে পায় বাচ্চারা। পরে তারা দৌড়ে গিয়ে পাশে থাকা লোকজন কে খবর দিলে নিহতের দুলা ভাই এমদাদুল্লাহ গায়ের জামা ও হাতে ঘড়ি দেখে তার শ্যালকের লাশ সনাক্ত করে।
আরও দেখুন কেরানীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারঅভিনয়ে ফিরবেন শাবনূর
গত রোববার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হলো অভিনয়ে ফিরছেন শাবনূর। ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর ভক্তরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে সিনেমায় ফিরবেন তিনি।
আরও দেখুন অভিনয়ে ফিরবেন শাবনূরমুক্তিযুদ্ধ মঞ্চ ভেঙে দিল ভিপি নূরের দুই আঙুল
হাসপাতাল থেকে জানা গেছে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত ডাকসু ভিপি নূরুল হক নূরের হাতের দুইটি আঙ্গুল ভেঙ্গে গিয়েছে। হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অনেকে আহত হয়েছেন। নূর ও অন্যান্য আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
আরও দেখুন মুক্তিযুদ্ধ মঞ্চ ভেঙে দিল ভিপি নূরের দুই আঙুলঢাকার দোহারে বিজয় দিবস অনুষ্ঠানের খাবার খেয়ে শিশুসহ অসুস্থ ৫০জন, সিভিল সার্জনের হাসপাতাল পরিদর্শন
ঢাকার দোহারে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে রান্না করা বিরিয়ানি খেয়ে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছে। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন শিশুসহ অন্তত ৩০ জন। এছাড়া জরুরী বিভাগে ১৫/২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। মঙ্গলবারও চিকিৎসা নিতে আসা রোগী ভীড় বাড়ছে। অন্যদিকে ঢাকায়ও চিকিৎসা নিচ্ছেন আরও ৪/৫ জন। এদিকে এ ঘটনায় ঢাকা জেলা সিভিল সার্জন হাসপাতাল পরিদর্শন করেছেন।
আরও দেখুন ঢাকার দোহারে বিজয় দিবস অনুষ্ঠানের খাবার খেয়ে শিশুসহ অসুস্থ ৫০জন, সিভিল সার্জনের হাসপাতাল পরিদর্শনজয়ের নায়ক মুশফিক ক্যারিয়ার সেরা ইনিংস খুলনায়
ঝড় তুলে রাজশাহী রয়্যালসকে আসরের সর্বোচ্চ সংগ্রহ এনে দিলেন শোয়েব মালিক। মুশফিকুর রহিমের ক্যারিয়ার সেরা ইনিংসে সেই রান টপকে গেল খুলনা টাইগার্স। রান উৎসবের ম্যাচে পেল দারুণ এক জয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছে খুলনা। ১৯০ রানের লক্ষ্য পেরিয়ে গেছে দুই বল বাকি থাকতে।
আরও দেখুন জয়ের নায়ক মুশফিক ক্যারিয়ার সেরা ইনিংস খুলনায়শত কোটির টাকার চেক পেলেন মুন সিনেমা হলের মালিক
প্রায় অর্ধশত বছর আগে বেহাত হওয়া পুরান ঢাকার মুন সিনেমা হলের জমির দাম পেয়েছেন ইটালিয়ান মার্বেলস ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলম। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে মুন সিনেমা হল মামলা নামে পরিচিত বহুল আলোচিত রিট মামলার শুনানিতে জমির দখলদার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তার হাতে প্রায় ১০০ কোটি টাকার চেক তুলে দেয়।
আরও দেখুন শত কোটির টাকার চেক পেলেন মুন সিনেমা হলের মালিকরাজাকারের তালিকায় কারও নাম ভুলভাবে এলে সেটা বাদ দেওয়া হবে
রাজাকারের তালিকায় ভুলভাবে কারও নাম এসে থাকলে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো ‘রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধী তালিকা বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়।
আরও দেখুন রাজাকারের তালিকায় কারও নাম ভুলভাবে এলে সেটা বাদ দেওয়া হবে