নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ ১৭ই ডিসেম্বর (মঙ্গলবার) ৩:৩০ মিনিটের দিকে নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরীর পাশে মোল্লা মার্কের পিছনে একটি গর্তে কলা গাছের সাথে ঝুলানো একটি লাশ দেখতে পায় বাচ্চারা। পরে তারা দৌড়ে গিয়ে পাশে থাকা লোকজন কে খবর দিলে নিহতের দুলা ভাই এমদাদুল্লাহ গায়ের জামা ও হাতে ঘড়ি দেখে তার শ্যালকের লাশ সনাক্ত করে।
নিহত আব্দুল্লাহ(১৮) বরগুনা সদরের খাজুরা গ্রামের আব্দুরর রাজ্জাকের ছেলে। সে কেরানীগঞ্জের রোহিতপুরের ঢাকা বিসিক শিল্পনগরীতে এক্সফো ফোম ফ্যাক্টরি তে চাকরি করতো এবং পাশেই জালাল মোল্লার বাসায় ভাড়া থাকতো। সে গত ১২ই ডিসেম্বর (বৃহস্পতিবার) জোহরের পর থেকে নিখোঁজ ছিলো। নিখোঁজের পর দিন এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডাইরি করে নিহতের দুলা ভাই এমদাদুল্লাহ।
নিহতের দুলাভাই বলেন, আব্দুল্লাহ গত বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) কারখানা থেকে লান্স করতে এসে আর বাসায় ফিরে যায়নি। বহু খোজাখুজি করে না পেয়ে পরের দিন শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করি এবং পোষ্টার লাগিয়েও তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ বেলা ৩:৩০ মিনিটের দিকে শুনতে পারি আমাদের বাসায় পিছনে কলা গাছের ঝোঁপে একটি লাশ ঝুলে আছে। পরে তার জামা ও ঘড়ি দেখে তাকে সনাক্ত করে পুলিশ কে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমাদের ধারণা কেউ তাকে হত্যা করে এখানে এসে ঝুলিয়ে রাখছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকের মোহাম্মদ যুবায়ের বলেন, আমরা ধারণা করছি কেউ তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখছে।লাশ টি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
