সিংগাইরে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ

মো.রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ২০১৬-১৭ অর্থ বছরের এলজিএসপি-৩ এর আওতায় বাল্য বিবাহ,যৌতুক,মাদক ও সমসাময়িক কোভিড-১৯ বিষয়ে ওয়ার্ড কমিটি ও সুপারভিশন…

আরও দেখুন সিংগাইরে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ

নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের বৃক্ষ রোপন ও চারা বিতরণ

মো. নাজমুল হোসেন :ঢাকার নবাবগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৪টি ইউনিয়ন…

আরও দেখুন নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের বৃক্ষ রোপন ও চারা বিতরণ

ঈদে এক কোটি দুস্থ পাবেন ১০ কেজি করে চাল

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দেশের বন্যা ও অন্যান্য দুর্যোগে আক্রান্ত ব্যক্তি ছাড়াও দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল…

আরও দেখুন ঈদে এক কোটি দুস্থ পাবেন ১০ কেজি করে চাল

মোবাইলে ‘সুইসাইড নোট’ গাছে প্রিন্স ও তৃষ্ণার লাশ

বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়নের ইন্দুকানি গ্রামে আম গাছে এক রশিতে প্রিন্স ও তৃষ্ণা নামের প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ইন্দুরকানি গ্রামের…

আরও দেখুন মোবাইলে ‘সুইসাইড নোট’ গাছে প্রিন্স ও তৃষ্ণার লাশ

প্রধান কার্যালয়সহ রিজেন্টের দুই হাসপাতাল সিলগালা

রাজধানীর উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয়সহ রোগীদের স্থানান্তরের পর সিলগালা করা হয়েছে উত্তরা ও মিরপুরের হাসপাতাল। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত…

আরও দেখুন প্রধান কার্যালয়সহ রিজেন্টের দুই হাসপাতাল সিলগালা

২৪ ঘণ্টায় মৃত্যু ৪৪ নাকি ৬২?

করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের সোমবারের (৬ জুলাই) বুলেটিনে উপস্থাপিত তথ্য ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের মোট সংখ্যা ৪৪ বলা হলেও বয়সভিত্তিক…

আরও দেখুন ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৪ নাকি ৬২?

নবাবগঞ্জে ভাসমান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভাসমান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার চালনাই এলাকায় ইটভাটায় অবস্থিত বর্ণমালা…

আরও দেখুন নবাবগঞ্জে ভাসমান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সিংগাইরে প্রতিপক্ষের হামলায় অন্ত:সত্তা নারীসহ আহত-৭

মো. রকিবুর হাসান বিশ্বাস (মানিকগঞ্জ প্রতিনিধি): মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ষাটোর্ধ্ব বৃদ্ধা আমেনাসহ ৩ জন মারাত্নক জখম, দু’জন…

আরও দেখুন সিংগাইরে প্রতিপক্ষের হামলায় অন্ত:সত্তা নারীসহ আহত-৭

মদিনা নগরে চুরি-ডাকাতি প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি মদিনা নগরে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে আইনশৃংখলা রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মদিনা নগর পঞ্চায়েত…

আরও দেখুন মদিনা নগরে চুরি-ডাকাতি প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

দোহার-নবাবগঞ্জের রাতের আকাশে হাজারো ঘুড়ির মেলায় মন কাড়ছে রঙ্গিন আলোয়

মো. নাজমুল হোসেন : করোনার ভয়াল ছোবলে কর্মহীন হয়ে পড়েছে অনেকে। অনেকে আবার মৌসুমী কাজেও লিপ্ত হয়েছেন।তবে সব চেয়ে মজার ব্যপার হল ঘরে বসেও যে নানা রকম বিনোদনে লিপ্ত থাকা যায় তা কিন্তু করোনা ভাইরাস ভালো করেই শিখিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি। অন্যদিকে মাঠে গিয়ে খেলা করারও সুযোগ নেই। তাই এবার অন্য রকম বিনোদনে মেতেছে সবাই। বিশেষ দিনে অবশ্য এই উৎসবটি করা হয়।তবে এবার প্রতিদিনই এই উৎসবে মাতছে কোমলমতি শিক্ষার্থী, কিশোর, তরুণ, যুবকসহ নানা পেশার মানুষ। দোহার-নবাবগঞ্জেও এই উৎসবের কোনো কমতি নেই।বিকাল হলেই নানা রকম, নানা রঙ্গের বাহারী ঘুড়ি নিয়ে বেড়িয়ে পড়ে নানা বয়সী লোকজন। দেখলে মনে হয় এটা যেনো সব বয়সী লোকেরই খেলা বা শখ। শুধু বিকালেই নয়। রাতের আকাশ সব চেয়ে বেশি মন কাড়ছে এই দুই উপজেলা বাসির।আকাশের দিকে তাকালে মনে হয় নানা রঙ্গের বাতি দিয়ে আকাশটাকে সাজানো হয়েছে। তারার মত মিটিমিটি করে রঙ্গিন বাতি জ্বলছে। তবে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে অনেকে আবার মৌসুমী ব্যবসা দিয়ে বসেছেন। কেউ নিজ হাতে তৈরী করে নানা রকম ঘুড়ি বানিয়ে বিক্রি করছেন। আবার কেউ কেউ অন্য কোথাও থেকে পাইকারি দরে ঘুড়ি কিনে খুচরায় বিক্রি করছে। তবে ঘুড়ির সাইজ ও নাম বুঝে ঘুড়ির দাম ঠিক করা হয়। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু হয়ে কয়েক হাজার টাকা মূল্যেও ঘুড়ি বিক্রয় করা হচ্ছে। খানেপুর গ্রামের মৌসুমি ঘুড়ি ব্যবসায়ী আলম হোসেন বিল্লাল নববাংলাকে বলেন, অনেক বছর পর ঘুড়ি বানালাম। প্রথমে নিজে উড়ানোরই জন্যই ঘুড়ি বানিয়েছিলাম। কিন্তু পরে লোকজনের চাহিদা ও আবদার থাকায় ঘুড়ি বানিয়ে বিক্রি করছি। তিনি আরও বলেন, আমি খানেপুর বাজারে একটা চায়ের দোকান করি। কিন্তু লকডাউনে চায়ের দোকান বন্ধ থাকায় মূলত ঘুড়ি বিক্রি করেই সংসার চালিয়েছি। বিকালে এবং সন্ধ্যার পর থেকেই ঘুড়ি নিয়ে মেতে ওঠে দুই উপজেলার স্থানীয় তরুণরা। ঘুড়ি ওড়াতে আসা রাসেল, নয়ন ও সবুজের সাথে।তারা জানান সংকটময় এ সময়ে দীর্ঘদিন ঘরে বসে থাকায় সামান্য বিনোদনের জন্য ঘুড়ি উড়াই। তারা আরও জানান, মোবাইল ফোনের পরিত্যাক্ত ব্যাটারির সঙ্গে বিভিন্ন রঙের মরিচ বাতি, বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ এই ঘুড়ি। মোবাইল ফোনের ব্যাটারি হওয়ায় বাতিগুলো দীর্ঘক্ষণ জ্বলে তাই রাতের আঁধারে ঘুড়ি ওড়াতে এবং নিচে নামাতে কোনো সমস্যা হয় না। খানেপুর গ্রামের সাংবাদিক রাশিম মোল্লা নববাংলাকে জানান, অফিস ছুটি থাকায় দীর্ঘদিন ধরে গ্রামে আছি। রাত হলেই আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে।রাতের আকাশে শত শত ঘুড়িতে জ্বলে থাকা মরিচ বাতির রঙ্গিন আলো সত্যিই আমাকে মুগ্ধ করে। সাবেক ছাত্রনেতা ও নবাবগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন জানান, সারাজীবন তো রাজিনীতি করেই কাটালাম। এবার পরিবারের সাথে সময় দেওয়ার একটু সুযোগ পেয়েছি।তাই বিকাল হলেই সন্তানদের সাথে নিয়ে ঘুড়ি উড়াতে বেড়িয়ে পরি। সত্যি এই ঘুড়ি উড়াতে আসলে ছোট বেলার কথা খুব বেশি মনে পড়ে। সরজমিনে, দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা গেছে প্রতিটি গ্রামের বিশেষ বিশেষ স্থানে এই ঘুড়ি বেশি উড়ানো হচ্ছে। মোট কথা ঘুড়ি উড়ানো এবং নামানোর জন্য খোলা মাঠ বেছে নেওয়া হচ্ছে। মূলত সাধারণ ঘুড়ি, চিল ঘুড়ি, সাপ ঘুড়ি, প্লেন ঘুড়ি, জেড় ঘুড়ি, ঝাপ ঘুড়ি, এবং বেনা ঘুড়ি সবচেয়ে বেশি মন কারছে।

আরও দেখুন দোহার-নবাবগঞ্জের রাতের আকাশে হাজারো ঘুড়ির মেলায় মন কাড়ছে রঙ্গিন আলোয়