মো.রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ২০১৬-১৭ অর্থ বছরের এলজিএসপি-৩ এর আওতায় বাল্য বিবাহ,যৌতুক,মাদক ও সমসাময়িক কোভিড-১৯ বিষয়ে ওয়ার্ড কমিটি ও সুপারভিশন কমিটির ভূমিকা ও করণীয় শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে জামশা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে পরিষদের আয়োজনে শারিরীক শিক্ষক ফজলুল হক এর পরিচালনা জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,ইউপি সদস্য আছিয়া বেগম, সুফিয়া, জুলেখা, ইস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, জাফর হোসেন, আব্দুল মালেক, আমজাদ হোসেন, সচিব মো. হযরত আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভার শেষে জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা হাইস্কুল ও উত্তর জামশা হাইস্কুলের ছাত্র/ছাত্রীদের জন্য শিক্ষকদের হাতে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু খেলার সামগ্রী তুলে দেন।
