মো.কামাল হোসেন : মঙ্গলবার বিকালে ঢাকার দোহারের বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের শেখ কাজিম উদ্দিন (১০২) নামে এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির লাশ দাফন করেন ইসলামি আন্দোলন দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম।দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের অনুমতিক্রমেটিম প্রধান সুলাইমান বেপারী টিমের অন্য অন্য সদস্যদের নিয়ে রাতের অন্ধকারে মৃত ব্যক্তির গোসল, জানাযা ও দাফন কাজ সম্পন্ন করেন।
দাফনের সেচ্ছাসেবক টিমে পালনকারী সদস্যরা হলেনটিম প্রধান: মো. সুলাইমান বেপারী মাওলানা আব্দুল গফফার আল ফরিদী আলহাজ্ শহিদুল ইসলাম ভূঁইয়া মাওলানা যুবায়ের আহমাদ সাকী মাওলানা ইসমাইল বিন খলিল মো.আব্দুল মালেক মো.আমির হোসেন।
