পূর্ব শত্রুতার জেরে দোহারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মাহমুদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.সিদ্দিকুর রহমান (৫০) কে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ৭ জুলাই) সন্ধ্যা এ ঘটনা ঘটে।

আহত সিদ্দিক জানান, গত শুক্রবার (৩ জুলাই) তার পাশের এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে আইয়ুব আলীর সাথে কার্তিকপুর বাজারে আমার সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে আজ সন্ধ্যা ৭ টার দিকে আমার স্ত্রীকে নিয়ে মটরসাইকেল যোগে কার্তিকপুর যাওয়ার সময় হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে আইয়ুব আলীর নেতৃত্বে তার ভাতিজা মিজানুর রহমান,খায়ের সহ আরো ৭/৮ জন আমার গতীরোধ করে মারধর শুরু করে এসময় দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথায়, বাম হাতে ও কোমরে আঘাত করে সাথে থাকা ২১শত টাকা নিয়ে যায়। আমার স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারধর করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা আমাদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এই ঘটনায় আমি নিজে বাদি হয়ে দোহার থানায় অভিযোগ করেছি।

এবিষয়ে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক উজ্জামান নববাংলাকে বলেন, এমন ঘটনা করোই কাম্য নয়। মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও তার স্ত্রীকে যারা মারধর করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।

মারধরের বিষয়ে অভিযুক্ত আইয়ুব আলী জানান, ঘটনার সময় আমি ছিলাম না! আমার সাথে গত শুক্রবার সিদ্দিকের সাথে কথাকাটি হয়। পরে আজ আমার ভাতিজারা তাকে রাস্তায় চর থাপ্পর মারে। বিষয়টি সমাধানের জন্য আমি সিদ্দিকের বাসায় লোক পাঠিয়েছি।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান,এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *