নবাবগঞ্জে ভাসমান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভাসমান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার চালনাই এলাকায় ইটভাটায় অবস্থিত বর্ণমালা বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার তিনটি ইট ভাটার ২০০ কোমলমতী ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ন কবির, বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম, যুবলীগ নেতা অনুপম দত্ত নিপু, বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তাসদীদ আহমেদ, মনোয়ার মৃধা জনি, নাহিদুল হুদা সাজু, জামান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *