শ্রীনগরে বাসচাপায় নিহত চাচা, ভাতিজা আহত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসচাপায় নিতাই কর (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাতিজা সাগর কর (২২)।

আরও দেখুন শ্রীনগরে বাসচাপায় নিহত চাচা, ভাতিজা আহত

এবিএম মোশাররফসহ বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ দলটির তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে বের হওয়ার পথে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আরও দেখুন এবিএম মোশাররফসহ বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

ক্যাশ টাকা নয়, পেঁয়াজের বস্তা নিয়ে গেল চোরে

টাকা নয় দোকান থেকে পেঁয়াজ চুরি করল চোর। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় এই ঘটনা ঘটে। শুক্রবার এনডিটিভি জানায়, ভারতে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০০ রুপি হতেই নাভিশ্বাস উঠেছে দেশটির মানুষের। এমন পরিস্থিতিতে ক্যাশবক্স অক্ষত রেখে পেঁয়াজ চুরির এই ঘটনা ঘটে।

আরও দেখুন ক্যাশ টাকা নয়, পেঁয়াজের বস্তা নিয়ে গেল চোরে

আবারও পেঁয়াজের কেজি ২৬০

বিমানে করে আমদানির খবরে দাম কিছুটা কমলেও সোমবার খুলনায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি। রবিবার খুচরা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

আরও দেখুন আবারও পেঁয়াজের কেজি ২৬০

ঢাকা নবাবগঞ্জ রোডে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত-৩

সিরাজদিখানে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক খান (২৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে কেরানীগঞ্জ মডেল থানার গোয়ালখালী গ্রামের নজরুল খানের পুত্র । গুরুতর আহত ৩ জনকে প্রথমে রোহিতপুর ল্যাব ওয়ান হাসপাতালে ও পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ( মিটফোট) হাসপাতালে নেওয়া হয়েছে । গতকাল মঙ্গলবার দুপুর ৩ টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের মরিচা ব্রীজের উপরে এ ঘটনা ঘটে ।

আরও দেখুন ঢাকা নবাবগঞ্জ রোডে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত-৩

ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরে ভাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আজ সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আরও দেখুন ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩, আহত ১৫

ওদের মূল্যহীন জীবন

রাজধানী জুড়ে শুধুই অট্টালিকা। এই অট্টালিকায় নিরাপদে বসবাস করছেন লাখো মানুষ। যারা এই অট্টালিকা তৈরি করছেন সেই নির্মাণশ্রমিকদের জীবন কতটুকু নিরাপদ? পরিসংখ্যান বলছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পর সবচেয়ে বেশি মারা যান নির্মাণশ্রমিক। এ বছরেই এখন পর্যন্ত ১৪৮ জন নির্মাণশ্রমিক ভবন থেকে পড়ে বা বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন।

আরও দেখুন ওদের মূল্যহীন জীবন

নিয়ন্ত্রণহীন ওষুধের বাজার: ইচ্ছামতো দাম বাড়ায় কোম্পানিগুলো

দেশের ওষুধের বাজার নিয়ন্ত্রণহীন। যখন-তখন ইচ্ছামতো দাম বাড়ায় কোম্পানিগুলো। চলতি বছরের শুরুতে একবার বেড়েছে বিভিন্ন ওষুধের দাম।

আরও দেখুন নিয়ন্ত্রণহীন ওষুধের বাজার: ইচ্ছামতো দাম বাড়ায় কোম্পানিগুলো

আইনের বিরোধিতায় সড়ক অচল, ভোগান্তিতে সাধারণ জনগণ

পরিবহন শ্রমিকদের ‘স্বেচ্ছা কর্মবিরতিতে’ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরের বেশ কিছু জেলায় গত দুদিন ধরেই বাস চলাচল বন্ধ ছিল। বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও দূরপাল্লার বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে

আরও দেখুন আইনের বিরোধিতায় সড়ক অচল, ভোগান্তিতে সাধারণ জনগণ

স্ত্রীকে গণধর্ষণের পর স্বামীকে পিটিয়ে হত্যা

জামালপুরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। তাকে উদ্ধার করতে গেলে ধর্ষকরা তার স্বামীকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে রোববার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পুলিশ শাওন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

আরও দেখুন স্ত্রীকে গণধর্ষণের পর স্বামীকে পিটিয়ে হত্যা