শ্রীনগরে সমসাবদ প্রিমিয়ারলীগ সিজন ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: খেলাধুলায় মনোনিবেশ করি মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে সমসাবাদ প্রিমিয়ারলীগ সিজন ফুটবল ফাইনাল খেলা
অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ প্রাইমারী স্কুল মাঠে যুব সমাজের আয়োজনে ফুটবলের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আরধীপাড়া একাদ্বশ ও সিংহের মাঝিপাড়া একাদ্বশের ফুটবল ফাইনাল খেলায় ৩-০ গোলে আরধীপাড়া একাদ্বশকে পরাজিত করে সিংহের মাঝিপাড়া একাদ্বশ বিজয়ী হয়।

ষোলঘর ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিল্লু হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ষোলঘর ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদশা, এড. জুয়েল মিয়া।

আরোও উপস্থিত ছিলেন,ব্যবসায়ী মোবারক হোসেন,শাহজাহান কাজী, আইয়ুব খান, মোশারফ কাজি,শাহজাহান মৃধা, বিল্লাল হোসেন ও আনোয়ার সর্দারসহ আগত ফুটবলপ্রেমী এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *