নিজন্ব প্রতিবেদক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাত আজমানে পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘২৬। বৃহস্পতিবার আজমান উম্ম আল মোমেনীন লেডিস অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর ও মিসেস রোমানা আক্তার।
এ আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ দুবাই, আবুধাবি, আল-আইন, সারজাহ,ফুজিরাহ থেকে প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে অংশগ্রহণ করেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে নানা আয়োজন, মিলনমেলা ও পারিবারিক আনন্দঘন মুহূর্তের সমাবেশ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে অংশগ্রহণকারীরা বাংলা ও জনপ্রিয় হিন্দি গানের পরিবেশনা উপভোগ করেন। শিশু-কিশোর এবং প্রাপ্তবয়স্কদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ঈদের আনন্দকে সবাই মিলে উদযাপন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটিনেতা সমাজসেবক—-আইয়ুব আলী বাবুল সিআইপি, আবদুল আলিম,জাগির হোসেন চুট্টু,শেখ আলম,আবু মোহাম্মদ খোরশেদ, প্রকৌশলী মোরশেদ, মোহাম্মদ হাসান,মো: সেলিম,বায়জুন নাহার চৌধুরী, আবদুল করিম,মামুন রেজা,মোবারক আলী,নাছির উদ্দিন কায়সার, সিকদার সাফায়াত উল্লাহ, সেলিম রায়হান, আবুল বাশার,রাসেল আহমেদ,সাইফুল ইসলাম তালুকদার, মো: এহসান প্রমুখ।
এই ঈদ উৎসব ও ফ্যামিলি গেট-টুগেদার আনন্দ, সম্প্রীতি ও প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
