দোহারে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ

দোহার উপজেলা ছাত্রশিবিরের গোশত বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার ভোর ৭টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর দোহার উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল আকৃতির গরু জবাই করে মাংস বিতরণের একটি মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে গোশত বিতরণ করা হয়।

সংগঠনের নেতাকর্মীরা জানান, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর বার্তা তুলে ধরা হয়।

এমন কার্যক্রমকে সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীরা প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন।এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *