ঢাকা ১ আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, উন্নয়নের নামে বিগত ৫৪ বছর কমবেশি যারাই ক্ষমতায় গেছে, আগামী নির্বাচনে জাতি তাদেরকে লাল কার্ড দেখাবে। কেননা বিগত ৫৪ বছরের শাসনামলে রাষ্ট্রের শাসন, অর্থনীতি, বিচারব্যবস্থা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
সোমবার রাতে উপজেলা বিলাসপুর ইউনিয়নের খাজার বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি, সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না। দলীয় কর্মীদের পেট ভরার জন্যও রাজনীতি করি না । আমরা জাতির সমস্ত মানুষের মুক্তির চিন্তা করি এবং জামায়াত ইসলামী ইনসাফের রাজনীতি করে।
বিল্লাল সরদারের সভাপতিত্বে ও জামায়াত নেতা রেজাউল শিকদারের সঞ্চলনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা জামায়াত ইসামের সেক্রেটারী নূর-এ-আলম ঝিলু, ঢাকা জেলা শিবিরের সাবেক সভাপতি মামুনুর রহমান, ঢাকা জেলা দক্ষিনের শিবিরের সভাপতি মাহবুবুর রহমান সিয়াম, মাওলানা শহিদুল ইসলাম, দোহার উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহার উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, জামায়াত নেতা দেওয়ান শহিদুজ্জামান, ঢাকা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারী আলী আহম্মদ, প্রচার সম্পাদক মুহাইমিনা ইসলাম ফাহাদ, দোহার পৌরসভা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, মো, সোহেল প্রতিবাদী, জামায়াত নেতা মুস্তাক আহমেদ, হযরত হাওলাদার, মো, তানভির, ওমর ফারুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
