ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ -আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, মাত্র দুই আড়াই মাস বাকী। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্টিত হবে।অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে। তাই ফেব্রুয়াারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ। এতে কোন সন্দেহ নেই। তিনি শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, কেরানীগঞ্জে গত ১৭ বছরে কোন উন্নয়ন করেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় আসলে আমি অতীতে যেরকম কেরানীগঞ্জের উন্নয়ন করেছি ভবিষ্যতেও আরো উন্নয়ন করব। তাই সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন। শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি মাঠই থাকবে। এই মাঠ কারো দখল করার ক্ষমতা নাই। এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় বলসুতা ইয়ং ক্লাব ট্রাইবেগারে শাক্তা বেল্ট ফ্যাক্টরি একাদশকে পরাজিত করে। খেলা শেষে তিনি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এই খেলা উপভোগ করার জন্য বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়।শাক্তা অগ্রপথিক তরুন সংঘের সভাপতি এম এ বাকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ডয়লেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসন, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন,বিএনপি নেতা জাহিদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *