মো. কামাল হোসেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহন শেখ (৭০)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মোহন শেখ দীর্ঘদিন যাবৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্বপালন করে আসছিলেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ (দোহার -নবাবগঞ্জ ) ঢাকা -১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির স্বেচ্ছাসেবক সমন্বয়কারীর দায়িত্ব ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ও সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (দোহার নবাবগঞ্জ) ঢাকা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী আব্দুল মালেক, পৌরসভা সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারী মিরাজ হোসেনসহ অনেকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজার নামাজ বেলা ৩ টায় মধুরচর তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।
