শ্রীনগরে পিছনে দু-হাত বাধা অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার ! পরিবারের দাবী হত্যা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে পিছনে দু-হাত বাধা অবস্থায় রফিক শেখ( ৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।   শুক্রবার সকাল ৭টার দিকে পুলিশ সংবাদ পেয়ে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকার রানা শেখের একতলা ছাদের উপর
নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, নিহত রফিক শেখ পাশের রানা শেখে বাড়ীর কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঐ বাড়ীতের রাতের বেলায় অচেনা লোকজন আনাগোনা করে জানিয়ে  রাত ২টার দিকে
বড় মেয়ের কাছে বলে ঘর থেকে বের হন তিনি।
ভোর রাত ৪টায় বাবা ঘরে না আসায় তার মেয়ে খোঁজতে বের হয় এবং দেখে রানার বাড়ীর একতলা ছাদে উপরে পিছনে দু-হাত বাধা অবস্থায় বাবার লাশ আম গাছের ডালে ঝুলতে দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পরে। চিৎকার শুনে নিহতের তার দুই ছেলেসহ আশপাশের লোকজন এগিয়ে এসে বেঁচে আছে ভেবে প্লাস্টিকের মোটা দড়ি কেটে ঝুলন্ত থেকে লাশ ছাদে নামালে দেখতে পায় তার বাবা আর বেচে নেই। নিহতের  পরিবারের দাবী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।

ঘটনাস্থল থেকে শ্রীনগর থার এস আই হাবিবুর রহমান জানান, ঝুলন্ত অবস্থায় যেহেতু দু-হাত পিছনে বাধা ছিল। হাত বাধা অবস্থায়তো কেউ ফাসি দিতে পারেনা। আমরা কাজ করছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *