কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় থানা বিএনপি ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সংবাদ সম্মেলনে উপজেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম-সাধারণ ও তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম মোল্লাহ লিখিত বক্তব্যে পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, একটি চক্র বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা বিএনপির সাথো জড়িত নয়। তারা মূলত আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের শাসন আমলে তারা আমলীগের সাথে মিশে ব্যবসা-বাণিজ্য করেছে। বর্তমানেও তারা অবৈধভাবে ড্রেজার ব্যবসা চালু করেছিল।
গত বুধবার দক্ষিন কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি ড্রেজার জব্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে মালিক পক্ষ মিথ্যা অপপ্রচার করে। তা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত।
সংবাদ সম্মেলনে এসময়ে উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ জমিদার,ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাবেল মোল্লা, ঢাকা জেলা কৃষকদলের সভাপতি জুয়েল মোল্লা, বিএনপি নেতা কামরুল প্রমূখ।
