জাবি অধ্যাপক পেলেন গ্রীন ম‍্যান অ‍্যাওয়ার্ড-১৯

 নিজস্ব প্রতিবেদক:  জলবায়ু সমস্যা এবং মশা নিয়ে গবেষণা ও জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদান রাখায় ‘গ্রীন ম‍্যান অ‍্যাওয়ার্ড -১৯’ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।

রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘জলবায়ু সমস্যা ও অনিশ্চয়তার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’। সভা শেষে পরিবেশ ও সামাজিক খাতে বিশেষ অবদান রাখায় ৮ জন বিশিষ্ট নাগরিককে ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড ২০১৯’ দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।

সম্মাননা পাওয়া অন্যরা হলেন, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, কথা সাহিত্যিক কলামিস্ট ও বন্যপ্রাণী বিশারদ আলম শাইন, নাট্যকার ও পরিচালক মোহন খান, বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক শারমিন ইব্রাহিম, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার রেদওয়ান আহমেদ, নিউজ ২৪ এর ঢাকা জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হুদা ও নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *