দোহারে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ-পুড়িয়ে ধ্বংস

 নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বিলাসপুর গ্রামে অরিজিন্যাল লায়ন নেট নামে জাল তৈরীর কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪ হাজার কেজি পরিমান কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের নিদের্শে উপজেলার মৈনটঘাট পদ্মা নদীরপাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ’র নেতৃত্বে উপজেলার বিলাশপুর গ্রামে অরিজিন্যাল লায়ন নেট নামে জাল তৈরীর কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪ হাজার কেজি পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল নিষিদ্ধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাৎক্ষনিক পদ্মা নদীর পাড় এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম জানান, দেশি প্রজাতির মা ইলিশ,জাটকা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ নিশ্চিত করতে সরকার কারেন্ট জাল নিষিদ্ধ ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে নিষিদ্ধ কারেন্ট জাল তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করি। এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যহত থাকবে।
অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার, দোহার থানা পুলিশ ও আনছার সদস্যবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *