আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতঃর্স্ফূত অংশ নেয় কেরাণীগঞ্জের বিভিন্ন পেশাদার সাংবাদিকবৃন্দ । উৎসবে আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, পেয়ারা, আনারস, পেঁপে, লটকন, ড্রাগনফলসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফলের সমাহারে ক্লাবটি ছিলো পরিপূর্ন।

শনিবার সকালে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব ভবনে ফল উৎসবের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলার সাবেক বিএনপির সভাপতি আলহাজ্ব নাজিম উাদ্দন। কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনির সভাপতিত্বে এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মতিন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম,মোঃ শফিক চৌধুরী, মোঃ আবু তালেব, মজিবুর রহমান, জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারহাতুল বারী, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন সিকদার, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এড.মোকাররম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক আশ্ররাফ হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, দৈনিক সমকালের প্রতিবেদক মুক্তার হোসেন, মোহনা টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ্য, সামসুল ইসলাম সনেট, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, যুগ্ন সম্পাদক, শাহীন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন উদ্দিন, প্রচার সম্পাদক রানা আহমেদ, কার্যকরী সদস্য এইচ এম আমিন, মো: সাইদ, আরিফ সম্রাট, মোস্তাক আহম্মেদ, মো.মাহবুব আলী প্রমূখ।

প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি তার বক্তবে বলেন, আমদানি করা ফলের চাইতে দেশীয় ফলের পুষ্টিগুণ অনেক বেশি। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষ করে শহরের লোকজনেরা দেশের অনেক ফলের সঙ্গে পরিচিত নন। নতুন প্রজন্মকে পুষ্টিগুণ সমৃদ্ধ দেশি ফলের সঙ্গে পরিচিত করা এবং খাওয়ার ব্যপারে উদ্বুদ্ধ করতে হবে। একইসঙ্গে সকলকে সাধ্যমতো ফলের গাছ লাগাতে হবে। এতে করে যেমন দেশের ফলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে। ফল উৎসব অনুষ্ঠানটি করেন সঞ্চালনা করেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শেখ মো. শামীম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *